সম্পূর্ণ নিউজ

হঠাৎ ফেসবুক বন্ধ, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি

বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ সমস্যা শুরু হয়।এ সময় মোবাইল ও কম্পিউটার—উভয় মাধ্যমেই ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে প্রবেশের চেষ্টা করলে ‘Sorry, something went wrong’ বার্তা দেখা যায়।ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে লগইন করতে পারেননি।লগইনের সময় ‘This page isn’t available right now’ বার্তাও প্রদর্শিত হচ্ছিল। এছাড়া অনেকের ক্ষেত্রে ইনস্টাগ্রাম লোড হচ্ছিল না এবং মেসেঞ্জারও অকার্যকর হয়ে পড়ে।তবে ঠিক কখন এই সমস্যার সমাধান হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

/এএস

রিলেটেড নিউজ