সম্পূর্ণ নিউজ

রাউজানে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাকসুদুল হক মাসুদ চৌধুরী হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত মাকসুদুল চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে অবস্থানকালে ৬ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তাদের মধ্যে দুইজন খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের মধ্যে দুজনের হাতে পিস্তল ছিল। তাদের একজনকে টি-শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত অবস্থায় দেখা গেছে।চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বলেন, সিসিটিভি ফুটেজে ৬ জনকে শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়।

/এএস

রিলেটেড নিউজ

প্রকাশ্যে গুলি করে হত্যা, সিসিটিভিতে ৬ জনের উপস্থিতি নিশ্চিতচট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যার শিকার…

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মীরেরখীল এলাকার ওমান প্রবাসী ওমর ফারুক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার…

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকায় শিক্ষকের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে…