
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকায় শিক্ষকের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ ইমরান (২০)। তিনি ডাকাতি মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি বলে জানা গেছে।সোমবার (৮ জুন) তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
/এএস

