সম্পূর্ণ নিউজ

রাঙ্গুনিয়ায় প্রবাসী ওমর ফারুক হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মীরেরখীল এলাকার ওমান প্রবাসী ওমর ফারুক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামির নাম লিয়াকত আলী (৩৫)।

তিনি জঙ্গল সরফভাটার মাতব্বর বাড়ির শামসুল আলমের ছেলে। নিহত ওমর ফারুকের বাড়িও একই এলাকায়।রবিবার (৭ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃত লিয়াকত আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, গত শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চর এলাকায় একটি লিচু বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মরদেহটির পরিচয় নিহত ওমর ফারুক হিসেবে শনাক্ত করা হয়।

/এএস

রিলেটেড নিউজ

প্রকাশ্যে গুলি করে হত্যা, সিসিটিভিতে ৬ জনের উপস্থিতি নিশ্চিতচট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যার শিকার…

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে…

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকায় শিক্ষকের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে…