নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া টাইমস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মুহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারী আগামীকাল পবিত্র জুম’আর নামাজ চট্টগ্রামে আদায় করবেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে তিনি এই নামাজ আদায় করবেন বলে জানা গেছে।আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপি নেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, “ইনশাআল্লাহ, আগামীকাল পবিত্র জুমআর নামাজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে আদায় করবো।”একই সাথে তিনি মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে পোস্টে আরও উল্লেখ করেন, “আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমআর ফজিলত ও বরকত লাভের তাওফিক দান করুন। আমীন।” নামাজ আদায় শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করতে পারেন বলে জানা গেছে।
/কেএস

