সম্পূর্ণ নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলতি অর্থবছরের দ্বাদশ একনেক সভা অনুষ্ঠিত।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয় করা হবে।পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি করা প্রকল্প রয়েছে।সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, দেশের বিভিন্ন জেলায় সার্কিট হাউজ উন্নয়ন, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ, ঢাকা সিএমএইচ-এ ক্যানসার সেন্টার নির্মাণ, মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধি প্রকল্প।এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ৬টি প্রকল্প সম্পর্কে সভায় অবহিত করা হয়।

/এএস

রিলেটেড নিউজ

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া টাইমস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মুহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারী আগামীকাল পবিত্র জুম’আর…

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় এবং জামায়াতে ইসলামও ইসলাম নয়—সবকিছুতে ইসলামের…

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা…