রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন নির্ধারণ করা হয়।রাষ্ট্রপক্ষ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে।
অন্যদিকে আসামিপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছে।এর আগে মামলার সাক্ষ্যগ্রহণে ভিকটিমের পরিবারসহ মোট ১৬ জন সাক্ষী আদালতে জবানবন্দি প্রদান করেন। ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য ফরেনসিক আলামতের ভিত্তিতে তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।উল্লেখ্য, গত ১৯ মে মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়।
পরদিন তার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।দ্রুত বিচার সম্পন্নের নজির মামলাটি দ্রুত নিষ্পত্তির পথে এগিয়ে যাওয়ায় এটি সাম্প্রতিক সময়ের অন্যতম দ্রুত বিচার প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ৭ জুন ঘোষিতব্য রায় ঘিরে জনমনে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।
/এএস

