সম্পূর্ণ নিউজ

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় এবং জামায়াতে ইসলামও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় এবং জামায়াতে ইসলামও ইসলাম নয়—সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর ও আলোচনা পর্বে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংক নিয়ে অভিযোগ তুললে তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের বৈধ গ্রাহকদের যথাযথ নিয়ম অনুযায়ী তাদের প্রকৃত মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। তবে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাংকটিতে অস্থিরতা সৃষ্টি করতে গ্রাহকের পরিচয়ে আন্দোলন করছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড করে কেউ বেশি দূর এগোতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।তিনি আরও বলেন, ব্যাংকটির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশের প্রচলিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে। এ বিষয়ে প্রশ্ন তুলতে হলে সংশ্লিষ্ট আইন পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ ফেরত না দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি বলেন, নাবিল গ্রুপসহ যেসব প্রতিষ্ঠান বড় অঙ্কের অর্থ নিয়ে ফেরত দেয়নি, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। একই সঙ্গে নিয়ম না মেনে চাকরিচ্যুত প্রায় ৯ হাজার কর্মীর বিষয়টিও খতিয়ে দেখা হবে।এর আগে সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, অতীতে ২৬টি ভুয়া কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে বিপুল অর্থ সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে নতুন করে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরও অনিয়মের আশঙ্কা তৈরি করছে।উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই একাংশ গ্রাহক ও শেয়ারহোল্ডার এই নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

/এএস

রিলেটেড নিউজ

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া টাইমস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মুহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারী আগামীকাল পবিত্র জুম’আর…

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২…

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা…