রাঙ্গুনিয়া টাইমস ডেস্ক: রাঙ্গুনিয়ায় আসমা আক্তার নামের ১৪ বছর বয়সী এক কিশোরীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ১৫ নং লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলমশাহ পাড়ার পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তীতে একটি ভবনের পঞ্চম তলার বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতর থেকে ওই কিশোরীর সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়।এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিশ্চিতভাবে জানা যাবে।
/কেএস

