রাঙ্গুনিয়া উপজেলার সংবাদ ও বিনোদন জগতে এক নতুন দিগন্তের সূচনা হলো। আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাঙ্গুনিয়ার সর্বপ্রথম পূর্ণাঙ্গ মাল্টিমিডিয়া চ্যানেল ‘রাঙ্গুনিয়া টাইমস’ এর অফিশিয়াল ওয়েবসাইট। আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে তাল মিলিয়ে রাঙ্গুনিয়ার ঐতিহ্য, সংস্কৃতি, প্রতিদিনের খবর এবং জনদুর্ভোগের চিত্র বিশ্বমঞ্চে দ্রুত ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় নিয়ে এই ওয়েব পোর্টালটি চালু করা হয়েছে। এখন থেকে দেশ-বিদেশে অবস্থানরত রাঙ্গুনিয়াবাসীসহ যেকোনো পাঠক এক ক্লিকেই এলাকার সব খবর একমুহূর্তে পেয়ে যাবেন।

ওয়েবসাইট উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে ‘রাঙ্গুনিয়া টাইমস’ কর্তৃপক্ষ জানায়, এটি কেবল একটি নিউজ পোর্টাল নয়, বরং রাঙ্গুনিয়ার মানুষের সুখ-দুঃখের কথা বলার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এতে সংবাদের পাশাপাশি থাকবে ভিডিও প্রতিবেদন, টকশো, তথ্যচিত্র এবং বিনোদনমূলক নানা আয়োজন। উপজেলার প্রথম মাল্টিমিডিয়া চ্যানেল হিসেবে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখতে এবং রাঙ্গুনিয়ার ইতিবাচক চিত্র সবার সামনে তুলে ধরতে ‘রাঙ্গুনিয়া টাইমস’ এর পুরো টিম বদ্ধপরিকর। কর্তৃপক্ষ এই নতুন পথচলায় সর্বস্তরের পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও ভালোবাসা কামনা করেছে।
/কেএস

