সম্পূর্ণ নিউজ

রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা। মূল নেতৃত্বে করিম উদ্দিন হাছান, মাহমুদুর রশিদ মাসুদ এবং মোহাম্মদ সাইফুল ইসলাম।

রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ত্রি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিকেলে মরিয়মনগর চৌমুহনীস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য গোলামুর রহমান আশরাফ শাহ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম মুনিরী।বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, আদর্শভিত্তিক রাজনীতি চর্চা এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রতিনিধি ও কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন করিম উদ্দিন হাছান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহামুদুর রশিদ মাসুদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে নবনির্বাচিত হয়েছেন মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী।নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আদর্শ প্রচার এবং সমাজসেবামূলক উদ্যোগ বাস্তবায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এএস

রিলেটেড নিউজ

প্রকাশ্যে গুলি করে হত্যা, সিসিটিভিতে ৬ জনের উপস্থিতি নিশ্চিতচট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যার শিকার…

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে…

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মীরেরখীল এলাকার ওমান প্রবাসী ওমর ফারুক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার…

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকায় শিক্ষকের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে…