সম্পূর্ণ নিউজ

রাঙ্গুনিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি বাহাদুরসহ দুইজন গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি মো. বাহাদুর আলম (৪৬) ও জাফর (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৮ জুন) সকালে পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাহাদুর আলম নাপিত পুকুরিয়া সুলতান তালুকদার বাড়ির ডা. সায়ের আহমদের ছেলে এবং জাফর একই ইউনিয়নের দুধ পুকুরিয়া পূর্ব পাড়ার রাজা মিয়ার ছেলে।মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগীর স্বামী মধ্যপ্রাচ্যের আবুধাবীতে অবস্থান করার সুযোগে গত ২৮ এপ্রিল সকালে আসামিরা ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আসামিরা তাকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার সময় ভুক্তভোগীর ছেলে ও ভাই আসামিদের দেখতে পান।পরে স্বজনরা ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে চিকিৎসা গ্রহণ শেষে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন।দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এএস

রিলেটেড নিউজ

প্রকাশ্যে গুলি করে হত্যা, সিসিটিভিতে ৬ জনের উপস্থিতি নিশ্চিতচট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যার শিকার…

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে…

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মীরেরখীল এলাকার ওমান প্রবাসী ওমর ফারুক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার…

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকায় শিক্ষকের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে…