সম্পূর্ণ নিউজ

রাঙ্গুনিয়া কলেজে দলীয় কার্যক্রম চালানোর জন্য ছাত্রদল কীভাবে কলেজ কক্ষ বরাদ্দ পায়—এমনটা দাবি করছে ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠন।

রাঙ্গুনিয়া সরকারি কলেজের একটি কক্ষে দলীয় কার্যালয় চালুর ঘটনায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কক্ষটি কীভাবে ছাত্রদলের জন্য বরাদ্দ দেওয়া হলো—এমন প্রশ্ন তুলেছে ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠন।জানা যায়, সম্প্রতি রাঙ্গুনিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদল কলেজের একটি কক্ষে নিজেদের দলীয় কার্যালয় উদ্বোধন করে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কলেজ অধ্যক্ষের অনুমতি নিয়েই তারা কক্ষটি ব্যবহার করছে। তাদের মতে, প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এতে কোনো ধরনের অনিয়ম হয়নি।

অন্যদিকে ছাত্রশিবির ও অন্যান্য সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন, “কলেজের ছাত্রসংসদের কক্ষ কোনো রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে ছাত্রদল কীভাবে এই কক্ষ বরাদ্দ পেল? এটি সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ।” তারা আরও বলেন, অতীতে একই কক্ষ ছাত্রলীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও সেটিও সমালোচিত ছিল। বর্তমান পরিস্থিতিতে একই ধারা অব্যাহত থাকায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জানান, রাঙ্গুনিয়া সরকারি কলেজে তাদের কোনো আনুষ্ঠানিক কমিটি না থাকলেও শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন দাওয়াতি ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। একইসঙ্গে তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কক্ষটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

ঘটনার বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

/এএস

রিলেটেড নিউজ

প্রকাশ্যে গুলি করে হত্যা, সিসিটিভিতে ৬ জনের উপস্থিতি নিশ্চিতচট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যার শিকার…

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে…

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মীরেরখীল এলাকার ওমান প্রবাসী ওমর ফারুক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার…

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকায় শিক্ষকের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে…