Author: admin

রাঙ্গুনিয়া উপজেলার সংবাদ ও বিনোদন জগতে এক নতুন দিগন্তের সূচনা হলো। আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাঙ্গুনিয়ার সর্বপ্রথম পূর্ণাঙ্গ মাল্টিমিডিয়া চ্যানেল ‘রাঙ্গুনিয়া টাইমস’ এর অফিশিয়াল ওয়েবসাইট। আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে তাল মিলিয়ে রাঙ্গুনিয়ার ঐতিহ্য, সংস্কৃতি, প্রতিদিনের খবর এবং জনদুর্ভোগের চিত্র বিশ্বমঞ্চে দ্রুত ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় নিয়ে এই ওয়েব পোর্টালটি চালু করা হয়েছে। এখন থেকে দেশ-বিদেশে অবস্থানরত রাঙ্গুনিয়াবাসীসহ যেকোনো পাঠক এক ক্লিকেই এলাকার সব খবর একমুহূর্তে পেয়ে যাবেন। ওয়েবসাইট উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে ‘রাঙ্গুনিয়া টাইমস’ কর্তৃপক্ষ জানায়, এটি কেবল একটি নিউজ পোর্টাল নয়, বরং রাঙ্গুনিয়ার মানুষের সুখ-দুঃখের কথা বলার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এতে সংবাদের পাশাপাশি থাকবে ভিডিও প্রতিবেদন, টকশো, তথ্যচিত্র…

Read More

রাঙ্গুনিয়া টাইমস ডেস্ক: রাঙ্গুনিয়ায় আসমা আক্তার নামের ১৪ বছর বয়সী এক কিশোরীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ১৫ নং লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলমশাহ পাড়ার পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তীতে একটি ভবনের পঞ্চম তলার বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতর থেকে ওই কিশোরীর সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়।এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই এটি…

Read More