Author: admin

প্রকাশ্যে গুলি করে হত্যা, সিসিটিভিতে ৬ জনের উপস্থিতি নিশ্চিতচট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যার শিকার রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে জড়িতদের প্রাথমিক ছবি পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।শনিবার দুপুরে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে সংঘটিত এ হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের গতিবিধি শনাক্ত করা হয়। ইতোমধ্যে ৬ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে অন্তত দুজনের হাতে পিস্তল দেখা গেছে।পুলিশ সূত্র জানায়, হামলাকারীরা পরিকল্পিতভাবে ঘটনাস্থলে এসে মাসুদ চৌধুরীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এ সময় দুইজন খুব কাছ থেকে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে নিশ্চিতভাবে মৃত্যু ঘটায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।সাম্প্রতিক…

Read More

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত মাকসুদুল চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে অবস্থানকালে ৬ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তাদের মধ্যে দুইজন খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের মধ্যে…

Read More

বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ সমস্যা শুরু হয়।এ সময় মোবাইল ও কম্পিউটার—উভয় মাধ্যমেই ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে প্রবেশের চেষ্টা করলে ‘Sorry, something went wrong’ বার্তা দেখা যায়।ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে লগইন করতে পারেননি।লগইনের সময় ‘This page isn’t available right now’ বার্তাও প্রদর্শিত হচ্ছিল। এছাড়া অনেকের ক্ষেত্রে ইনস্টাগ্রাম লোড হচ্ছিল না এবং মেসেঞ্জারও অকার্যকর হয়ে পড়ে।তবে ঠিক কখন এই সমস্যার সমাধান হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।…

Read More

রাঙ্গুনিয়া টাইমস ডেস্ক: বাজারে আসল ব্র্যান্ডের নাম এবং লোগো আংশিক পরিবর্তন করে নকল পণ্য বিক্রির ঘটনা নতুন নয়। তবে এবার বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড ‘স্যামসাং’ (Samsung)-এর নামের চতুর সাদৃশ্য কাজে লাগিয়ে বাজারে এক অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে একটি অসাধু চক্র। স্যামসাংয়ের লোগো ও রঙের সাথে হুবহু মিল রেখে তারা বাজারে ‘সামসুদ্দিন’ (Samsuddin) নামের অত্যন্ত নিম্নমানের ও অনিরাপদ মোবাইল চার্জার বিক্রি করছে। দূর থেকে বা এক নজরে দেখলে সাধারণ ক্রেতাদের পক্ষে এই সূক্ষ্ম পার্থক্য ধরা প্রায় অসম্ভব, যার ফলে অনেকেই না বুঝে আসল পণ্য মনে করে প্রতারিত হচ্ছেন। সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, এই নকল চার্জারগুলোর প্যাকেজিং এবং বাহ্যিক গঠন আসল স্যামসাং…

Read More

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া টাইমস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মুহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারী আগামীকাল পবিত্র জুম’আর নামাজ চট্টগ্রামে আদায় করবেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে তিনি এই নামাজ আদায় করবেন বলে জানা গেছে।আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপি নেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, “ইনশাআল্লাহ, আগামীকাল পবিত্র জুমআর নামাজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে আদায় করবো।”একই সাথে তিনি মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে পোস্টে আরও উল্লেখ করেন, “আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমআর…

Read More

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় এবং জামায়াতে ইসলামও ইসলাম নয়—সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর ও আলোচনা পর্বে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংক নিয়ে অভিযোগ তুললে তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের বৈধ গ্রাহকদের যথাযথ নিয়ম অনুযায়ী তাদের প্রকৃত মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। তবে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাংকটিতে অস্থিরতা সৃষ্টি করতে গ্রাহকের পরিচয়ে আন্দোলন করছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড করে কেউ বেশি দূর এগোতে…

Read More

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয় করা হবে।পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি করা প্রকল্প রয়েছে।সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট…

Read More

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মীরেরখীল এলাকার ওমান প্রবাসী ওমর ফারুক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামির নাম লিয়াকত আলী (৩৫)। তিনি জঙ্গল সরফভাটার মাতব্বর বাড়ির শামসুল আলমের ছেলে। নিহত ওমর ফারুকের বাড়িও একই এলাকায়।রবিবার (৭ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃত লিয়াকত আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, গত শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চর এলাকায় একটি লিচু…

Read More

দুর্যোগ পূর্বাভাস ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক — চীনের সহযোগিতায় ৭০ কোটি টাকার প্রকল্প চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার (৯ জুন) দেশের প্রথম সমুদ্র স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। “স্যাটেলাইট ওশান অবজার্ভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টার” নামে পরিচিত এই কেন্দ্রটি উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান অনুষদের সামনে গ্রাউন্ড স্টেশন উদ্বোধনের পর ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম, দুই উপউপাচার্য,…

Read More

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকায় শিক্ষকের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ ইমরান (২০)। তিনি ডাকাতি মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি বলে জানা গেছে।সোমবার (৮ জুন) তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। /এএস

Read More