চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকায় শিক্ষকের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ ইমরান (২০)। তিনি ডাকাতি মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি বলে জানা গেছে।সোমবার (৮ জুন) তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। /এএস
Author: admin
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক আহত চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার উপশহর নামে খ্যাত চন্দ্রঘোনা সিএনজি সমিতির সম্মানিত প্রবীণ সদস্য আহমদুল হক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন মো. সোলাইমান। /এএস
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাছান শিশুমেলা মডেল স্কুল পরিদর্শন করেছেন এবং শিক্ষার্থীদের একটি শ্রেণিতে সরাসরি পাঠদান কার্যক্রমে অংশ নিয়েছেন।সোমবার (৮ জুন) সকালে তিনি স্কুলটি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে পাঠদান করেন। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার মান ও আগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।পরিদর্শন শেষে ইউএনও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পদ্ধতি উন্নয়ন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। /এএস
রাঙ্গুনিয়া সরকারি কলেজের একটি কক্ষে দলীয় কার্যালয় চালুর ঘটনায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কক্ষটি কীভাবে ছাত্রদলের জন্য বরাদ্দ দেওয়া হলো—এমন প্রশ্ন তুলেছে ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠন।জানা যায়, সম্প্রতি রাঙ্গুনিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদল কলেজের একটি কক্ষে নিজেদের দলীয় কার্যালয় উদ্বোধন করে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কলেজ অধ্যক্ষের অনুমতি নিয়েই তারা কক্ষটি ব্যবহার করছে। তাদের মতে, প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এতে কোনো ধরনের অনিয়ম হয়নি। অন্যদিকে ছাত্রশিবির ও অন্যান্য সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন, “কলেজের ছাত্রসংসদের কক্ষ কোনো রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ব্যবহার…
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি মো. বাহাদুর আলম (৪৬) ও জাফর (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৮ জুন) সকালে পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাহাদুর আলম নাপিত পুকুরিয়া সুলতান তালুকদার বাড়ির ডা. সায়ের আহমদের ছেলে এবং জাফর একই ইউনিয়নের দুধ পুকুরিয়া পূর্ব পাড়ার রাজা মিয়ার ছেলে।মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগীর স্বামী মধ্যপ্রাচ্যের আবুধাবীতে অবস্থান করার সুযোগে গত ২৮ এপ্রিল সকালে আসামিরা ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আসামিরা তাকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার সময়…
ছবি: সংগৃহিত দক্ষিণ রাঙ্গুনিয়ায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে স্থানীয় সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে, যে পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে থানার অবস্থান, সেখানেই একের পর এক জঘন্য অপরাধ সংঘটিত হওয়ায় প্রশাসনের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ৯নং ওয়ার্ডে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত কয়েকদিন আগে ৫নং ওয়ার্ডে এক তরুণী ধর্ষণের শিকার হন। এই জঘন্য অপরাধের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও মামলার বাকি আসামিদের গ্রেপ্তার বা আইনের আওতায় আনার ব্যাপারে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ ভুক্তভোগী…
ছবি: সংগ্রহিত বিশ্বকাপের মহোৎসব শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন। ঠিক এমন মুহূর্তে বড়সড় একটি ধাক্কা খেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারছেন না সেলেসাওদের পোস্টার বয় ও তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আগামী শনিবার (৬ জুন) মিসরের বিপক্ষে এই হাইভোল্টেজ ম্যাচে কাফ মাসলের (পায়ের পেশি) চোটের কারণে তাকে দলের বাইরে থাকতে হচ্ছে।ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নেইমারের এই চোটের খবরটি নিশ্চিত করেছে। সিবিএফ জানিয়েছে, চোটের তীব্রতার কারণে নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরে যাচ্ছেন না। দলের বাকি সদস্যরা ম্যাচ খেলতে রওনা হলেও এই তারকা ফুটবলারকে রাখা হচ্ছে নিউ জার্সির মূল ট্রেনিং ক্যাম্পেই। সেখানে…
রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ত্রি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিকেলে মরিয়মনগর চৌমুহনীস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য গোলামুর রহমান আশরাফ শাহ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম মুনিরী।বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, আদর্শভিত্তিক রাজনীতি চর্চা এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রতিনিধি ও কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে পুনরায় সভাপতি…
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন নির্ধারণ করা হয়।রাষ্ট্রপক্ষ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে। অন্যদিকে আসামিপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছে।এর আগে মামলার সাক্ষ্যগ্রহণে ভিকটিমের পরিবারসহ মোট ১৬ জন সাক্ষী আদালতে জবানবন্দি প্রদান করেন। ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য ফরেনসিক আলামতের ভিত্তিতে তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।উল্লেখ্য,…
ছবি: সংগৃহিত রাঙ্গুনিয়া টাইমস ডেস্ক: গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে দলটির পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বুধবার (৩ জুন) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন।বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বাড়ানো সাধারণ মানুষের ওপর এক চরম জুলুম। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে এমনিতেই মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জীবন বিপর্যস্ত, তার ওপর বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানুষের কষ্ট আরও বাড়িয়ে…

